Greenman

Jolobayur Shobdaboli’ (Words of Climate), by Greenman, aimed to create Bangladesh’s first fully accessible and inclusive climate education resource in Bangla.

This initiative tried to simplify complex climate concepts in easy-to-understand Bangla and make them available in multiple formats, including audiobooks, videobooks, braille books, and transcript booklets. By utilizing digital platforms, the project will ensure free and widespread access, particularly benefiting marginalized communities and people with disabilities.

Through this initiative, we seek to empower individuals with climate knowledge, ensuring resilience and informed action.

A winning initiative under the ‘Incubate Climate-resilient Ideas’ category of the ICCCAD Innovation Fund 2025.

“জলবায়ুর শব্দাবলী” বাংলা ভাষায় প্রথম অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শিক্ষার একটি উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে, উদ্যোগটি বাংলাদেশের মানুষের জন্য পরিবেশ ও জলবায়ু বিষয়ক জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় উপস্থাপন করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

প্রকল্পের উপকরণগুলো ডিজিটাল ও মুদ্রিত, উভয় মাধ্যমেই সকলের জন্য উন্মুক্তভাবে প্রকাশিত, যাতে সাধারণ জনগণের পাশাপাশি প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী, যেমন- দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী এবং বাকপ্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে জলবায়ু সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে ও বুঝতে পারেন।

এই উদ্যোগটি প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে জলবায়ু শিক্ষাকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক করে তুলবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সচেতন ও কার্যকর জলবায়ু পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করবে।

ICCCAD Innovation Fund 2025-এর ‘Incubate Climate-resilient Ideas’ বিভাগে বিজয়ী একটি উদ্যোগ।

ব্রেইল বই সংগ্রহে আগ্রহী? এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

অথবা ডিজিটাল প্রিন্টযোগ্য ব্রেইল ফাইলটি অ্যাক্সেস করুন