Greenman

গ্রীনম্যান-এর প্রধান কার্যালয় ও গ্রীন ম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেছেন তালা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক।

সোমবার (১৮ই মে) দুপুরে পরিদর্শনকালে কর্মকর্তাদ্বয় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের চলমান বিভিন্ন যুব ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। এসময়, গ্রীনম্যান-এর যুব ও নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা। যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এবং বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর ও গ্রীনম্যান আগামীতে যৌথভাবে কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও ইতিবাচক আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গ্রীনম্যান-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি ও ফ্রন্টলাইনার এস এম খালিদ হাসান, সাকিব আল হাসান, সহ আরও অনেকে। গ্রীনম্যান আগামীতে যুবকদের কর্মসংস্থান ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন, ইমরান রাব্বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *